ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় প্রবীণ সাংবাদিক খন্দকার শাহ আলম মণ্টুর ৭২তম জন্মাদিন উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির হলরুমে আলমডাঙ্গা সাংবাদিক সমাজের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, সাহিত্যিক, কবি, শিক্ষক ও সুধীজনেরা অংশ নেন।
খন্দকার শাহ আলম মণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও লেখক আনোয়ার রশীদ সাগর। প্রধান আলোচক ছিলেন দৈনিক মাথাভাঙ্গার ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, অধ্যক্ষ জামসিদুল হক মনি, ডা. আব্দুল্লাহ আল মামুন, ওমর আলী মাস্টার, শেখ শফিউজ্জামান, সৈয়দ সাজেদুল হক মুনি, রেফাজ্জেল হোসেন ও রুনু খন্দকারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
আলমডাঙ্গা প্রেসক্লাবের শিক্ষা ও সাহিত্য সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সাংবাদিক, কবি ও সাহিত্যিকেরা। আলোচনা শেষে জন্মদিনের কেক কাটা হয়। পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুনু খন্দকার।
