ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই সাথে শিগগিরই ওই ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হলো। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার (১ নভেম্বর, ২০২৬) এই সিদ্ধান্ত অনুমোদন করেন। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান কমিটি বিলুপ্তির এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে দলীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও আলোচনার সৃষ্টি হয়। উদ্ভূত এই সমালোচনার মুখেই কেন্দ্রীয় ছাত্রদল মেয়াদোত্তীর্ণের অজুহাতে দ্রুত এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে ধারণা করছেন স্থানীয় নেতা-কর্মীরা।
এসব বিষয়ে জানতে জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের মুঠোফোনে কল দেয়া হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘আমার ছেলে পাশ করেছে, তাই আমি আলহামদুলিল্লাহ লিখে ফেসবুকে পোস্ট করেছি। এতো খোঁজখবর নিচ্ছেন, যখন আমরা ১৭ বছর পুলিশের চোদনে ঘুমাতে পারিনি, আওয়ামী লীগ কি করেছে, না করেছে সেটি তো আপনারা জানেন নাকি? তখন তো খোঁজ নেননি, ভাই কোন অবস্থায় আছেন, কোথায় আছেন? এখন খোঁজ নিয়ে লেখালেখি করছেন, আমি আমার বাঁচ্চাকে নিয়ে মনের আকাঙ্খা জানাতে পারব না? এই বিষয়টি নিয়ে এতো মাতামাতি আপনাদের, এটা সত্যিই দুঃখজনক।’
