ছবির ক্যাপশন:
জীবননগরে একরপ্রতি আখের ফলন বৃদ্ধি ও উন্নত কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা (গুড অ্যাগ্রিকালচার প্র্যাকটিস) বিষয়ে আখচাষি প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের আয়োজনে গতকাল শনিবার বেলা ১০টা থেকে দিনব্যাপী জীবননগর সাবজোনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মো. মাহবুবুর রহমান।
প্রশিক্ষণ কর্মসূচিতে উন্নত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে অল্প জমিতে অধিক ফলন নিশ্চিত করা এবং বেশি পরিমাণ আখ সরবরাহ করে চাষিদের লাভবান হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
