চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদের সাহিত্য পাঠের আসর

‘পদধ্বনি’ ও নজরুল বর্ষ উদ্যাপন

আপলোড তারিখঃ 2026-10-30 ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদের সাহিত্য পাঠের আসর ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের  আসর ‘পদধ্বনি’-এর ১৬৩৯তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় পরিষদের নিজস্ব কার্যালয় ‘কুঞ্জ আফিয়েত’ এ আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন মিম্মা সুলতানা মিতা।


অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন মো. আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, ইদ্রিস মন্ডল, মর্জিনা খাতুন, বনলতা, সুমন মালিক, সুমন ইকবাল, মো. আব্দুল কুদ্দুস, গুরু কাজল মল্লিক, গোলাম কবীর মুকুল, জাকিয়া সুলতানা ঝুমুর, মরিয়ম সুলতানা ভুবন ও মিম্মা সুলতানা মিতা। কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করেন হুমায়ুন কবীর।


পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, হুমায়ুন কবীর, কাজল মাহমুদ, পিণ্টু রহমান, শেখ পিণ্টু ও গোলাম কবীর মুকুল।


একই দিনে সন্ধ্যা ৬টায় নজরুল বর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমি চত্বরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। নজরুলের কাব্য প্রতিভা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব পরিষদের আজীবন সদস্য মো. আলাউদ্দীন।


নজরুলের কবিতা আবৃত্তি করেন রাবিয়া খন্দকার রাবু, মিম্মা সুলতানা মিতা, আশিকুজ্জামান আশিক, জাকিয়া সুলতানা ঝুমুর ও নজির আহমেদ। নজরুল সংগীত পরিবেশন করেন পূর্ণিমা সাহা, একক অভিনয়ে রওনাক মানহা ও পূর্ণতার নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে নজরুল উৎসব পালিত হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতিকে জেলা পরিষদ থেকে উত্তরীয় প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)