জীবননগরে পরিত্যক্ত অবস্থায় ৩৫ বোতল মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2026-10-30 ইং
জীবননগরে পরিত্যক্ত অবস্থায় ৩৫ বোতল মদ উদ্ধার ছবির ক্যাপশন:

জীবননগরে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন মেদিনীপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত পিলার ৬৩/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের কদর আলীর বাঁশবাগানে পরিত্যক্ত অবস্থায় ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। নায়েব সুবেদার মো. মামুন অর রশিদ খানের নেতৃত্বে বিজিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্য জীবননগর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)