চুয়াডাঙ্গায় মাস্টার ইলেকট্রনিক্সের ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-10-30 ইং
চুয়াডাঙ্গায় মাস্টার ইলেকট্রনিক্সের ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ নতুন বাজারে মাস্টার ইলেকট্রনিক্সের ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে শোরুমের উদ্বোধন করা হয়। শোরুমটির স্বত্বাধিকারী মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শোরুমটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মণি, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সহসভাপতি ইনতাজ আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মতিউর মিশর, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি ও সদস্যসচিব আজিজুর রহমান।


এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হ্যাপি, সহ-সম্পাদক আমের আলী, পৌর বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতাসহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)