ঝিনাইদহে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

আপলোড তারিখঃ 2026-10-24 ইং
ঝিনাইদহে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাকিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদরের মধুহাটি ইউনিয়নের কামতা পূর্বপাড়া গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া কামতা গ্রামের জাফিরুল ইসলামের কন্যা।

শিশুটির ফুফা সাবদার হোসেন জানান, কামতা পূর্বপাড়া এলাকায় মাঠের পাশ দিয়ে যাওয়া গ্রামীণ রাস্তার ধারে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল জাকিয়া। এ সময় একটি ট্রাক্টর ঘটনাস্থলে পৌঁছালে শিশুটি হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। মুহূর্তের মধ্যে ট্রাক্টরটি তাকে পিষে দেয় এবং চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, শিশুটি রাস্তার পাশে খেলা করছিল। এ সময় ট্রাক্টরের হর্ণ শুনে রাস্তা পার হতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক্টর চালক কামতা গ্রামের নজরুলের ছেলে মাসুদ এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক চালক মাসুদকে গ্রেপ্তার ও ট্রাক্টরটি জব্দের জন্য পুলিশ এলাকায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)