জীবননগর উথলীতে অন্বেষণ সংগঠনের উদ্যোগে মেধাবী

শিক্ষার্থী ও নবনিযুক্ত শিক্ষকদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2026-10-23 ইং
জীবননগর উথলীতে অন্বেষণ সংগঠনের উদ্যোগে মেধাবী ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী গ্রামে মেধাবী শিক্ষার্থী ও সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দিয়েছে শিক্ষকদের সমন্বয়ে গঠিত অন্বেষণ সংগঠন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উথলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ঝিনাইদহ সরকারি কেসি কলেজের সহকারী অধ্যাপক মামুন-উর রশীদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব সালাহ উদ্দিন চপল।


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলি খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্কাউটস ব্যক্তিত্ব ইলিয়াস উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক অহিদুল হক স্বপন, সহকারী অধ্যাপক আমেনা আক্তার, শিক্ষক গোলাম ফারুক, প্রভাষক এমাজউদ্দীন মিল্টন, প্রধান শিক্ষক নাছিমা খাতুন, সরকারি শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক সাব্বির আহম্মেদ ও প্রভাষক ইনামুল মুরসালিনসহ অনেকে।


বক্তারা জানান, উথলী গ্রামের ৭৬ জন শিক্ষকের সমন্বয়ে অন্বেষণ সংগঠন গঠিত হয়েছে। সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। এলাকার কোনো মেধাবী শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সে লক্ষ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা, সঠিক পরামর্শ ও দরিদ্র মেধাবীদের আর্থিক সহায়তা প্রদান করা সংগঠনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি প্রতিবছর কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনার আয়োজন করা হয়।


এরই ধারাবাহিকতায় এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী এবং সদ্য নিয়োগপ্রাপ্ত দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা জানান, এলাকার শিক্ষার্থীদের মেধার বিকাশ ও শিক্ষার অগ্রযাত্রায় উৎসাহ জোগাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)