চুয়াডাঙ্গার কুতুবপুরে গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার

সামারি ট্রায়ালে ৬ মাসের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-10-21 ইং
চুয়াডাঙ্গার কুতুবপুরে গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ গ্রাম গাঁজাসহ পারভেজ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কুতুবপুর পুলিশ ক্যাম্প। পরে সামারি ট্রায়ালে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর গ্রামের পাকা সড়কের পাশ থেকে পারভেজ হোসেনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার পারভেজ হোসেন শিবপুর গ্রামের আলম হোসেনের ছেলে।


পুলিশ জানায়, গ্রেপ্তার পারভেজ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ব্যবস্থা নেওয়া হয়। পরে সামারি ট্রায়াল আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 


কুতুবপুর পুলিশ ক্যাম্পের এএসআই সাহাজুল ইসলাম জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক বিক্রি, সরবরাহ ও বহনের সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)