চুয়াডাঙ্গায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে শরীফুজ্জামান শরীফ

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার

আপলোড তারিখঃ 2026-10-18 ইং
চুয়াডাঙ্গায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। এসময় তিনি পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন। গতকাল বিকেল ৪টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া এবং আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের ভালাইপুর ও কুলপালা গ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।


পরিদর্শনকালে শরীফুজ্জামান শরীফ বলেন, ধর্ম যার যার-রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে উৎসব আনন্দ উদ্যাপন করুন।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। দুর্গোৎসব আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক হেমন্ত কুমার সিংহ রায়, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, যুগ্ম সম্পাদক লাড্ডু, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল-বেল্লাল, চিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাসসহ ইউনিয়ন বিএনপির নেতারা এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)