চুয়াডাঙ্গায় সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-10-16 ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের  আসর ‘পদধ্বনি’-এর ১৬৩৭তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় পরিষদের নিজস্ব কার্যালয় ‘কুঞ্জ আফিয়েত’ আসর এ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন জি এম জোয়ার্দার।

অনুষ্ঠানে স্বরচিত ছড়া, প্রবন্ধ, কবিতা পাঠ করেন মরিয়ম সুলতানা ভুবন, মর্জিনা খাতুন, কাজল মল্লিক, মো: আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, জি এম জোয়ার্দার, মো. শহিদুল ইসলাম, বনলতা, হোসেন মোশাররফ, সুমন ইকবাল ও গোলাম কবীর মুকুল। অনুষ্ঠানের মাঝে কবি শেখ পিণ্টু সম্পাদিত আলোচিত সাহিত্য পত্রিকা শব্দসারি'র অক্টোবর সংখ্যা কবি লেখক সাহিত্যানুরাগীদের মাঝে বিতরণ করা হয়।

পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, মোহাম্মদ তৌহিদ হোসেন, আবু নাসিফ খলিল, কাজল মাহমুদ, অধ্যক্ষ শাহজাহান বিশ্বাস ও গোলাম কবীর মুকুল। সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৩৭তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় হোসেন মোহাম্মদ ফারুকসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)