চুয়াডাঙ্গায় মাদক সেবন করে অসংলগ্ন কথাবার্তা

সামারি ট্রায়ালে যুবকের ৬ মাসের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-10-16 ইং
চুয়াডাঙ্গায় মাদক সেবন করে অসংলগ্ন কথাবার্তা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলার অভিযোগে জাহিদ মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অনাদায়ে আরও সাত মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।


গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ হাইস্কুলের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দণ্ডপ্রাপ্ত জাহিদ মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের ছাত্তার আলীর ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলার সময় জাহিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।


পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রসিকিউশন দাখিল করে তাৎক্ষণিক বিচারের জন্য সকাল সাড়ে ১০টার দিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও সাত মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)