পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ

মেহেরপুরের দুই সাংবাদিক সংগঠনের অনুষ্ঠান বর্জন

আপলোড তারিখঃ 2026-10-15 ইং
পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

মেহেরপুরে তথ্য অধিদপ্তরের (পিআইডি) উদ্যোগে আয়োজিত এক সেমিনারে মূলধারার গণমাধ্যমের সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অনুষ্ঠানটি বর্জন করেছে মেহেরপুর রিপোর্টার্স ক্লাব ও মেহেরপুর জেলা প্রেসক্লাব। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের মিনি সম্মেলনকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।


মাঠপর্যায়ের সাংবাদিকদের অভিযোগ, বাংলাদেশ বেতারের প্রতিনিধিসহ মূলধারার অনেক গণমাধ্যমকর্মীকে বাদ দিয়ে নামসর্বস্ব কিছু সংবাদমাধ্যমের প্রতিনিধি ও অনাকাক্সিক্ষত ব্যক্তিদের সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া পেশাদার সাংবাদিক না হয়েও পরিচয় দেওয়া এবং স্কুল-কলেজের পাঠদান ফাঁকি দিয়ে শিক্ষকদের উপস্থিত থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা।


ঘটনার বিষয়ে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহাবুবুল হক পোলেন জানান, সেমিনারে অংশ নেওয়া অনেকেরই সংবাদ সংশ্লিষ্ট মাধ্যমে নিয়মিত প্রকাশিত হয় না এবং তাঁরা সংবাদ সংগ্রহের মাঠেও থাকেন না। অথচ প্রশিক্ষণের মতো সুযোগ-সুবিধার সময় মূলধারার সাংবাদিকদের বাদ দিয়ে তাঁদের প্রাধান্য দেওয়া হয়।


এ বিষয়ে খুলনার অতিরিক্ত তথ্য কর্মকর্তা মেহেদী হাসান সেমিনারে মূলধারার আংশিক গণমাধ্যমকর্মীদের অন্তর্ভুক্ত করতে না পারার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান বলে জানান সংশ্লিষ্টরা।


অন্যদিকে, আঞ্চলিক তথ্য কার্যালয়ের অবস্থান ব্যাখ্যা করে খুলনার অতিরিক্ত তথ্য কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নির্ধারিত আসন সংখ্যা ছিল ৩০ জন। কিন্তু দেশে অসংখ্য টিভি চ্যানেল ও পত্রিকা থাকায় সবাইকে একসাথে আমন্ত্রণ জানানো সম্ভব হয় না। তিনি জানান, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্তি, পত্রিকার প্রচারসংখ্যা ও সংবাদ কাভারেজের সার্বিক অবস্থা যাচাই করেই তালিকা প্রস্তুত করা হয়। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে তিনি ভবিষ্যতে বাদ পড়া সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন। তবে উদ্ভূত পরিস্থিতিতে আয়োজকদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের একাংশের আচরণের বিষয়েও তিনি আক্ষেপ প্রকাশ করেন।


উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত তথ্য কর্মকর্তা মেহেদী হাসান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান এবং জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ। গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পেশাদার সম্পর্ক বজায় রেখে বস্তুনিষ্ঠ তালিকা প্রণয়নের মাধ্যমেই এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব বলে মনে করছেন অভিজ্ঞ মহল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)