দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চুয়াডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা

সনাতন সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস

আপলোড তারিখঃ 2026-10-15 ইং
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চুয়াডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা বিএনপির পূজা পর্যবেক্ষণ কমিটি। গতকাল বুধবার সময়ের সমীকরণ কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁরা পূজা উদ্যাপনে দলীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


সভায় উপস্থিত নেতারা ঐক্যবদ্ধভাবে জেলার সব পূজামণ্ডপে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিষয়ে একমত পোষণ করেন। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখা মনোনীত পূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবসহ পূজা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন ফ্রন্ট এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উদ্াপনের কথা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)