আলমডাঙ্গায় আসামি ধরতে গিয়ে জব্দ দুটি মোটরসাইকেল

আপলোড তারিখঃ 2026-10-15 ইং
আলমডাঙ্গায় আসামি ধরতে গিয়ে জব্দ দুটি মোটরসাইকেল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পলাতক আসামি পিয়াল মাহমুদ ওরফে সাদ্দামকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে বাড়ি থেকে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামে পিয়াল মাহমুদের বাড়িতে এ অভিযান চালানো হয়। আলমডাঙ্গা থানা-পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।


পুলিশ সুত্রে জানা গেছে, পিয়াল মাহমুদ ওরফে সাদ্দাম (৩৫) আলমডাঙ্গা থানায় গত ১০ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি গোপন পথ দিয়ে পালিয়ে যান।


পরে তাঁর বাড়ি তল্লাশি করে একাধিক মোটরসাইকেল পাওয়া যায়। এর মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ম্যাট ব্লু রঙের একটি ইয়ামাহা এফজেড-এক্স এবং লাল রঙের একটি হিরো স্পেলেনডার মোটরসাইকেল জব্দ করা হয়। আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নিয়ামুল হক জব্দ তালিকা তৈরি করে মোটরসাইকেল দুটি জব্দ করেন। পুলিশের দাবি, পিয়াল মাহমুদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আদালতে ২৭টি মামলা বিচারাধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)