হৃদরোগে আক্রান্ত কবি শোভার জন্য দোয়া কামনা

আপলোড তারিখঃ 2026-10-14 ইং
হৃদরোগে আক্রান্ত কবি শোভার জন্য দোয়া কামনা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাবেক সভাপতি ও কবি আশরাফুন নাহার শোভা হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাক্সক্ষীরা। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকায় এক নিকটাত্মীয়ের বাসায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুন নাহার শোভা। স্ট্রোকজনিত জটিলতার পর হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আশরাফুন নাহার শোভার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সেলিম আকতার খান মিণ্টু, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ও সাহিত্য পরিষদের সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, তাঁর বড় মেয়ে তহরিমা মুবিন চার্লী, ছোট মেয়ে তাসনুভা নৈঋত, জামাতা জাহাঙ্গীর আলম দিপু, রায়হান সরকারসহ আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাক্সক্ষীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)