দর্শনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আপলোড তারিখঃ 2026-10-14 ইং
দর্শনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ছবির ক্যাপশন:

দর্শনা পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়াতে অভিযান চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার এ কর্মসূচির অংশ হিসেবে মশা নিধনের ওষুধ ছিটানো, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং দর্শনা পৌর প্রশাসক মো. সাজ্জাদ হোসেন।


অভিযানের শুরুতে দর্শনা প্রাণিসম্পদ কার্যালয় এলাকা থেকে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। পরে কলেজের আশপাশের এলাকাতেও এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করা হয়। পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


অভিযানকালে পূর্ব রামনগর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে কয়েকটি স্থানে অপরিচ্ছন্নতা দেখতে পান ইউএনও লাভলী ইয়াসমিন। এ সময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সতর্ক করেন। শ্রেণিকক্ষ পরিষ্কার রাখা, বিদ্যালয়ের আশপাশের জঙ্গল ও আবর্জনা পরিষ্কার করা এবং কোথাও পানি জমে এডিস মশার বংশবিস্তার যাতে না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে দর্শনা পৌরসভার নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় প্রতিটি ওয়ার্ডের বাজার, ঝোপঝাড়, জঙ্গলসহ মশার বংশবিস্তার হতে পারেÑএমন স্থানে ওষুধ ছিটানো হবে। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি পৌরবাসীকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)