দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশুর ঢাকায় মৃত্যু

আপলোড তারিখঃ 2026-10-13 ইং
দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশুর ঢাকায় মৃত্যু ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আহত ৮ বছরের শিশু পটল হোসেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। পটল মোক্তারপুর গ্রামের শামসুল আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটল রাস্তার পাশে খেলছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে মূল সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)