৪ পিস স্বর্ণের বারসহ একজন আটক

জীবননগর গয়েশপুর সীমান্তে বিজিবির অভিযান

আপলোড তারিখঃ 2026-10-13 ইং
৪ পিস স্বর্ণের বারসহ একজন আটক ছবির ক্যাপশন:

জীবননগরে চার পিস স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর সীমান্ত ইউনিয়নের গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গয়েশপুর যাত্রী ছাউনি থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. সেলিম জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সরদার পাড়ার মো. বাবর আলীর ছেলে।


বিজিবি সূত্রে জানা যায়, ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন গয়েশপুর বিওপির কর্মরত হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গয়েশপুর যাত্রী ছাউনিতে অভিযান চালায়। এসময় স্বর্ণ বহনের সন্দেহে মো. সেলিমকে আটক করা হয়।


পরে মহেশপুর ব্যাটালিয়ন সদর থেকে সহকারী পরিচালক মো. মুন্সি ইমদাদুর রহমান ঘটনাস্থলে পৌঁছালে তার উপস্থিতিতে আটক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে চার পিস স্বর্ণের বার, যার প্রাথমিক ওজন প্রায় ৫০০.৭৬ গ্রাম বলে উল্লেখ করা হয়েছে, এবং একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়। বিজিবি জানায়, আটক ব্যক্তিকে জীবননগর থানায় সমর্পণ করা হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)