মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

আপলোড তারিখঃ 2026-10-13 ইং
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাত থেকে ১১৩ জন উপকারভোগীর মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদের সভাকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আলহাজ জাবেদ মাসুদ মিল্টন উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ. এম. সালাউদ্দীন মনজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান সরকারি জাহিদ।


‎প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, সংস্কৃতি ও সমাজকল্যাণ একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। সমাজের অসচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব। জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)