ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে শংকরচন্দ্র গ্রামের পাওয়ার হাউজপাড়ায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শংকরচন্দ্র গ্রামের পাওয়ার হাউজপাড়ার মো. শাহেদ আলী (৪৫) ও মো. আলম (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই নওশাদ মাহফুজ সঙ্গীয় ফোর্সসহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে শংকরচন্দ্র গ্রামের পাওয়ার হাউজপাড়ায় পিণ্টু মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে আনুমানিক ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্য বিক্রি ও হেফাজতে রাখার ঘটনায় আরও একজন সহযোগী জড়িত রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই ব্যক্তি পলাতক রয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
