ছবির ক্যাপশন:
দামুড়হুদা মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে তাদের নিজ নিজ গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে থানায় কর্মরত এসআই ফাহিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে দামুড়হুদা মডেল থানার মামলা নম্বর ০৮, তারিখ- ০৬/০৬/২০২৬, ধারা- ৮/৯/১০/১১/১২/১৩ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর তদন্তে প্রাপ্ত আসামিদের নিজ নিজ গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার লোকনাথপুর গ্রামের পূর্বপাড়ার মৃত এজাজুল হকের ছেলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক জামাল হোসেন ও নতিপোতা গ্রামের মাঝের পাড়ার আব্দুল হামিদের ছেলে নতিপোতা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে মিনাজুল আটক করেন।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিন জানান, থানা এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাইকারী, ডাকাতসহ অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
