জীবননগর নিশ্চিন্তপুরে তাফসিরুল কুরআন মাহফিল

দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত

আপলোড তারিখঃ 2026-10-12 ইং
জীবননগর নিশ্চিন্তপুরে তাফসিরুল কুরআন মাহফিল ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর পশ্চিমপাড়ায় ২৮তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আসর নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মাফিজুর রহমান মাফির সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও মুফতি আমির হামজা। পবিত্র কুরআন, হাদিস ও সুন্নাহর আলোকে তিনি আলোচনা করেন।


দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন জীবননগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও তাফসির পেশ করেন মাওলানা মুফতি হাফিজুর রহমান জিহাদী। মাহফিলে স্বাগত বক্তব্য দেন জীবননগরের সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা শরিফুল ইসলাম। এ ছাড়া স্থানীয় ওলামায়ে কেরামও ধর্মীয় আলোচনা করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মাহফিল শেষে দেশের শান্তি, অগ্রগতি ও সামগ্রিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাহফিলের প্রধান বক্তা মাওলানা মুফতি আমির হামজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইনামুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)