ছবির ক্যাপশন:
জীবননগরে ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা প্রকল্পের উদ্যোগে উপজেলা লোকমোর্চার সমন্বয় সভা এবং সভাপতি আবুল কালাম আজাদের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জীবননগর ইসলামপুর মোড়ে অবস্থিত ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা লোকমোর্চার সহসভাপতি মো. শাহাজান আলী সভাপতিত্বে সভায় বক্তারা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের বিদ্যমান নানা সমস্যা চিহ্নিত করেন এবং তা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূরীকরণে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছেÑমাদক ও বাল্যবিবাহ রোধে স্থানীয় ইমাম, কাজী, ঘটক ও পুরোহিতদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা আয়োজন এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা। এছাড়া কৃষি খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কৃষক ও লোকমোর্চার সদস্যদের সমন্বয়ে একটি যৌথ সংলাপ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আব্দুল আলীম সজলের পরিচালনায় সভায় বক্তব্য দেন সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার সভাপতি মো. ওসমান গনি, বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি মো. খলিলুর রহমান, উথলী ইউনিয়ন লোকমোর্চার সভাপতি মো. আব্দুল মান্নান পিন্টু, বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা লোকমোর্চার সহ-সাধারণ সম্পাদক সাজেদা আক্তার সাজু, নির্বাহী সদস্য শাহনাজ পারভিন, মনোহরপুর ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম ও নির্বাহী সদস্য নিজামুল মাস্টার প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন লোকমোর্চার সহসভাপতি জয়নব, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি সেকেন্দার মাস্টার, সহসভাপতি মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক আজিজুল হক, হাসাদাহ ইউনিয়ন লোকমোর্চার সহ-সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক পাভেল মেহমুদ আব্দুর রব, নির্বাহী সদস্য মহসিন আলী, রায়পুর ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন, সহ-সভাপতি রত্না রানী ভট্টাচার্য, কেডিকে ইউনিয়ন লোকমোর্চার সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক রবিউল আলিম ও নির্বাহী সদস্য স্বপ্না খাতুন।
সভা শেষে জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সম্প্রতি সম্পন্ন হওয়া ওপেন হার্ট সার্জারির প্রেক্ষাপটে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাঁকা ইউনিয়ন লোকমোর্চার নির্বাহী সদস্য এনামুল হক।
