দামুড়হুদার বিষ্ণুপুরে ইয়াবাসহ যুবক আটক

সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-10-10 ইং
দামুড়হুদার বিষ্ণুপুরে ইয়াবাসহ যুবক আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ আজগার আলী (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারে আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে নিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজগার আলী ওই গ্রামের আফাজ্জেলের ছেলে।


পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে বিষ্ণুপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় আজগার আলীকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


আটকের পর তাঁকে সংক্ষিপ্ত বিচারের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক কারবারি, দস্যুতা, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)