চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলা পর্যায়েও প্রথম জান্নাতুল ফেরদৌস

আপলোড তারিখঃ 2026-10-09 ইং
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলা পর্যায়েও প্রথম জান্নাতুল ফেরদৌস ছবির ক্যাপশন:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জীবননগর উপজেলা ও চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে জান্নাতুল ফেরদৌস। গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই গৌরব অর্জন করেন সে। জান্নাতুল ফেরদৌস জীবননগর পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। সে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জাহাঙ্গীর আলম ও গৃহিণী সিরাইয়া ইয়াসমিন কলির মেয়ে। তারা জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বসতিপাড়ায় বসবাস করেন। তার ধারাবাহিক এই সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়রা আনন্দিত ও গর্বিত।    


জানা গেছে, কাজী নজরুল ইসলামের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জান্নাতুল জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। এরপর জেলা পর্যায়েও প্রথম স্থান অর্জন করে সে। এর ফলে এবার বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ হয়েছে তার।


জান্নাতুলের বাবা চিকিৎসক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মেয়ের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়ে সে আমাদের পাশাপাশি জীবননগরের জন্যও সম্মান বয়ে এনেছে। মহান আল্লাহর রহমতে এবার সে বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে আরও ভালো করতে পারে এবং ভবিষ্যতে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)