সোনালী ব্যাংক পিএলসির মেহেরপুর প্রিন্সিপাল অফিসে নবাগত ডিজিএম ইনচার্জকে শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2026-10-08 ইং
সোনালী ব্যাংক পিএলসির মেহেরপুর প্রিন্সিপাল অফিসে নবাগত ডিজিএম ইনচার্জকে শুভেচ্ছা ছবির ক্যাপশন:

‎সোনালী ব্যাংক পিএলসির মেহেরপুর প্রিন্সিপাল অফিসে নবাগত ডিজিএম ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় সোনালী ব্যাংক পিএলসি মেহেরপুর প্রিন্সিপাল অফিসে ডিজিএম ইনচার্জ মো. তৌহিদুল আলমকে সোনালী ব্যাংক পিএলসির মেহেরপুর শাখার এজিএম মো. ওবায়দুর রহমান ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


‎এসময় উপস্থিত ছিলেন, এসপিও মুরশিদ আলম, বজলুল হুদা, হাসেম উদ্দিন, নাজমুল হক, জহিরুল ইসলাম, শহিদুল ইসলাম, পিও আব্দুল্লাহ আল মাসুম, দেবজ্যোতি রায়, আলী হায়দার, এসওআইটি রাকিবুল হাসানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। তারা নবাগত ডিজিএম ইনচার্জকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন। ‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি মেহেরপুরের বিভিন্ন শাখার ম্যানেজার এবং প্রিন্সিপাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।


যোগদানের পর নবাগত ডিজিএম ইনচার্জ মো. তৌহিদুল আলম ব্যাংকের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনতে এবং গ্রাহকসেবাকে আরও যুগোপযোগী করতে কিছু গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, মেহেরপুর অঞ্চলের সাধারণ গ্রাহক ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য উন্নত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা এবং ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারণই হবে তাদের প্রধান লক্ষ্য। এছাড়া কৃষিপ্রধান এই জেলায় সহজ শর্তে কৃষি ও এসএমই ঋণ বিতরণ বৃদ্ধি, ব্যাংকের খেলাপি ঋণ আদায় জোরদারকরণ এবং প্রিন্সিপাল অফিসের অধীনস্থ শাখাগুলোর মধ্যে সমন্বয় ও কাজের গতিশীলতা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)