মেহেরপুরে পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

বিকাশ কুমার আহ্বায়ক ও ডা. শুভদেব সদস্যসচিব

আপলোড তারিখঃ 2026-10-08 ইং
মেহেরপুরে পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন ছবির ক্যাপশন:

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ‎বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার স্বাক্ষরিত এক পত্রে নতুন এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। ‎    অনুমোদিত কমিটিতে শ্রী বিকাশ কুমার সাহাকে আহ্বায়ক, শ্রী বিধান কুমার নাথ ও শ্রী তাপস কুমার মন্ডলকে যুগ্ম আহ্বায়ক এবং ডা. শুভদেব কুমার পালকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে শ্রী সঞ্জিত পাল বাপ্পী, শ্রী অশোক কুমার বিশ্বাস, শ্রী মানস কুমার সাহা, অ্যাডভোকেট বিমল বিশ্বাস, শ্রী বিজেন্দ্রনাথ বিশ্বাস, ডা. অলোক কুমার দাস, অ্যাডভোকেট মিনা পালসহ মোট ২৯ জন সদস্য রাখা হয়েছে।


কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গত ৫ অক্টোবর থেকে আগামী ৯০ দিনের জন্য এই আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এ সময়ের মধ্যে আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। ৯০ দিন অতিবাহিত হলে এ আহ্বায়ক কমিটি স্বাভাবিকভাবেই বিলুপ্ত বলে গণ্য হবে।


কেন্দ্রীয় কমিটির পত্রে আরও উল্লেখ করা হয়, মেহেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক, সদস্যসচিবসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)