দামুড়হুদায় পুলিশের অভিযানে ৪ জন আটক

আপলোড তারিখঃ 2026-10-08 ইং
দামুড়হুদায় পুলিশের অভিযানে ৪ জন আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করেছে মডেল থানা-পুলিশ। এসময় একজনের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট এবং অপর দুজনের কাছ থেকে চোরাই তিনটি ইজিবাইকের ব্যাটারি উদ্ধার করা হয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাদের চুয়াডাঙ্গা আদালতে সমর্পণ করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার ইব্রাহীমপুর গ্রামের কবরস্থানের প্রধান গেটের সামনে পাকা সড়কে অভিযান চালান। এসময় বিষ্ণুপুর মাঝেরপাড়ার আমির হোসেনের ছেলে টিপু সুলতানকে (৩২) তিন পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।


অপর একটি অভিযানে গতকাল বুধবার সকাল ৭টার দিকে দশমীপাড়া গ্রামের জাহিদ মাস্টারের বাড়ির প্রাচীরের পাশ থেকে ফিরোজ আলীর ছেলে আক্কাচ আলী (৪৩) ও আমির হামজার ছেলে হাতেম আলীকে (২৩) গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাই তিনটি ইজিবাইকের ব্যাটারি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পরে গ্রেপ্তারকৃতদের বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত টিপু সুলতানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপর দুই আসামি আক্কাচ আলী ও হাতেম আলীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


এদিকে, দামুড়হুদা মডেল থানার এসআই ফাহিম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে দামুড়হুদা মডেল থানার মামলা নম্বর ০৮, তারিখ ৬ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি মুক্তারপুর রিফুজি পাড়ার মৃত দিদার হোসেনের ছেলে সুলতান আহম্মেদকে (৬২) গ্রেপ্তার করেন। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের গতকালই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সমর্পণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)