টুকিটাকি স্টোরে ৩০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2026-10-08 ইং
টুকিটাকি স্টোরে ৩০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে দামুড়হুদায় মেসার্স টুকিটাকি স্টোরের মালিক মোফাজ্জেল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদার বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্র থেকে জানা যায়, দামুড়হুদা উপজেলার সদরে ও কার্পাসডাঙ্গা এলাকায় গ্যাস ও খাদ্যপণ্য সামগ্রী প্রভৃতি তদারকি করেন চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ তদারকির সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পণ্য সম্পর্কিত যথাযথ তথ্য না থাকা ও মানহীন পণ্য বিক্রয় ও সংরক্ষণ করার কারণে দামুড়হুদাস্থ বাজারের মো. মোফাজ্জেল হোসেনের মেসার্স টুকিটাকি স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


এসময় নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রয় ও যৌক্তিক মূল্য পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ কোন পণ্য, ওষুধ, শিশু খাদ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করেন চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সহযোগিতা করেন ক্যাব চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও দামুড়হুদা থানা পুলিশের একটা টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)