নীলমণিগঞ্জ হাইস্কুলে নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শরীফুজ্জামান

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও মানবিক গুণ অর্জনের আহ্বান

আপলোড তারিখঃ 2026-10-08 ইং
নীলমণিগঞ্জ হাইস্কুলে নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবুল কাশেম ঝণ্টু মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, শুধু পড়াশোনা নয়, খেলাধুলার প্রতিও শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। একই সঙ্গে মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে দূরে থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি বিদ্যালয়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান (শেখন), সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা কৃষক দলের সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন, মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশাদুল হক, মোমিনুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা ওলামা দলের সভাপতি রকিবুল ইসলাম, আব্দুল কুদ্দুস ও নীলমনিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম।


এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেল, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপির মোমিনপুর ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মো. আব্দুস সেলিম ও মারমিয়া মুস্তারিন।


অনুষ্ঠানের শুরুতে ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের বরণ ও পুরস্কার বিতরণকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)