হারদীর কামরুজ্জামানের এক বছর ও জেহালার তারেকের দুই মাসের জেল

আপলোড তারিখঃ 2017-11-29 ইং
হারদীর কামরুজ্জামানের এক বছর ও জেহালার তারেকের দুই মাসের জেল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা ও জীবননগর থানা পুলিশের পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ৬ জন আটক : মামলা ডেস্ক রিপোর্ট: আলমডাঙ্গায় এক মাদকব্যবসায়ী এক বছর এবং এক মাদকসেবীকে দুই মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৪০পিস ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। অপরদিকে জীবননগরে ৩০পিস ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ। `` জানা যায়, আলমডাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত করার অংশ হিসাবে আলমডাঙ্গা থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে গতকাল থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান ও এএসআই খালেদ ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে হারদী থানাপাড়ার মৃত ইন্দাদুল হক খানের ছেলে মাদক বিক্রেতা কামরুজ্জামান খান সাধু ও জেহালার মধু সর্দারের ছেলে মাদকসেবী তারেককে গ্রেফতার করে। তাদের উভয়কে সন্ধ্যা ৬টার দিকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত মাদক বিক্রেতা কামরুজ্জামান সাধুকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও মাদক সেবনের দায়ে তারেককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নান। এসময় উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, এএসআই খালেদ উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী শফিকুল ইসলাম। এদিকে, আলমডাঙ্গায় ৪০ পিস ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩জন মাদকব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জানা যায়, আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে হারদীর কামরুজ্জামানের ছেলে সাব্বির খানের কাছ থেকে ২০পিস ইয়াবা, স্টেশনপাড়ার মৃত আক্কেল আলীর মেয়ে মজিরন নেছার কাছ থেকে ১০ পিস এবং স্টেশনপাড়ার রুবেলের স্ত্রী লিজার কাছ থেকে ১০ পিস ইয়াবাসহ আটক করে। গতকালই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও থানা পুলিশ আলমডাঙ্গার বিভিন্ন এলাকা ``থেকে জিআর মামলার পলাতক ৪ জন আসামিকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করেছে। অপরদিকে, জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০পিস ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ী আটক হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার সময় জীবননগর থানার অফিসার ইনচার্জ এনামুল হকের নির্দেশে জীবননগর থানার এসআই নাহিরুল, এসআই আনোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে জীবননগর উপজেলার উথলী গ্রামের আক্কাছ আলীর ছেলে উজ্জল (২০) একই গ্রামের খোকন মিয়ার ছেলে শাহিন (২৩) ও সন্তোষপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে ইমরানকে (২৫) আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৩০পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)