ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসার জন্য ২০ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনুর আক্তার মুক্তিযোদ্ধাদের হাতে চেক তুলে দেন। চিকিৎসা সহায়তা পাওয়া মুক্তিযোদ্ধারা হলেন- উপজেলার শ্রীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এ কে এম হেলাল উদ্দিন, দমদমা-নাগদাহ গ্রামের আবু তালেব, তালুককররা গ্রামের আইয়ুব আলী, বেলগাছি গ্রামের শফি উদ্দিন, ফরিদপুর গ্রামের ইজ্জত আলী এবং কুমারী গ্রামের ইছাহক আলী মালিতা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অস্বচ্ছল ও অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যয়ে সহায়তা প্রদানের অংশ হিসেবে প্রত্যেককে ২০ হাজার টাকা করে এই অর্থ দেওয়া হয়েছে। চেক প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর (ইউএনও) আক্তার বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাদের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। অস্বচ্ছল ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
