ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মনিরুজ্জামান। গতকাল রোববার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ভোলা জেলার বোরহান উদ্দিন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। নতুন ওসি মনিরুজ্জামানের যোগদানের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সদর থানার দায়িত্বে নতুন নেতৃত্বের সূচনা হলো। উল্লেখ্য, এর আগে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন মারুফ রহমান। তিনি বদলিজনিত কারণে পুলিশ লাইনে সংযুক্ত হন।
