টাকা তোলার অভিযোগে ৩ জন পুলিশ হেফাজতে

দামুড়হুদায় অনুমতি ছাড়া মাদ্রাসা-মসজিদের রসিদ ছাপিয়ে

আপলোড তারিখঃ 2026-10-05 ইং
টাকা তোলার অভিযোগে ৩ জন পুলিশ হেফাজতে ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলা সদরের মালিক সুপার মার্কেটে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের রসিদ বই ছাপিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই টাকা তোলার অপরাধে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। গতকাল রোববার বেলা দেড়টার দিকে মালিক সুপার মার্কেট থেকে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ি থানার কুনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল আলম (৪০), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার পাইকুর দারিয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে খালিদ হাসান (৩৯) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ধলতা গ্রামের আইজুদ্দিনের ছেলে মোহাম্মদ ওলিউল্লাহ (৪৫)। 


এলাকাবাসী সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলা সদরের মালিক সুপার মার্কেটে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের রসিদ বই ছাপিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তারা টাকা তোলার চেষ্টা করছিলেন। এসময় জনগণ তাদেরকে আটক করে দামুড়হুদা মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, ‘বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের রসিদ বই ছাপিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই টাকা তোলার অপরাধে জনগণ তিনজনকে ধরে রাখে। পরে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)