ছবির ক্যাপশন:
দামুড়হুদা মডেল থানা-পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাত ৮টার দিকে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- চিৎলা গ্রামের আব্দুল ওহাবের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি খোকন আলী (৫৮) এবং একই গ্রামের দীন মোহাম্মদের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি সাইফুল ইসলাম ওরফে সাহেব আলী (৫০)।
পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে থানায় কর্মরত এসআই মো. ফাহিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাদের আটক করা হয়। তাদের নামে দামুড়হুদা মডেল থানার মামলা নম্বর ০৮, তারিখ ০৬/০৬/২০২৬ খ্রি., ধারা- ৮/৯/১০/১১/১২/১৩ রুজু করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, ‘থানাধীন মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাইকারী, ডাকাতসহ অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।’
