লোকনাথপুর-পরানপুর সড়কে দুর্ঘটনায় দুজন আহত

আপলোড তারিখঃ 2026-10-05 ইং
লোকনাথপুর-পরানপুর সড়কে দুর্ঘটনায় দুজন আহত ছবির ক্যাপশন:

দামুড়হুদার লোকনাথপুর-পরানপুর সড়কে একদিন পার না হতেই আবারো মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৮টার দিকে সোহেলের পোল্ট্রি ফার্মের পাশে একটি দ্রুতগামী প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি দর্শনা পরানপুর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মনিরুল ইসলাম। দুর্ঘটনার পর স্থানীয়রা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকেসহ অপর আহত ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দামুড়হুদা উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়কে দিয়ে একটি প্রাইভেটকার যাওয়ার সময় বিপ্ররীপদিক দিয়ে আসা একটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা দুজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


স্থানীয়রা জানান, এই স্থানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বড় বড় ঝোপঝাড়ের কারণে দৃষ্টিসীমা মারাত্মকভাবে ব্যাহত হয়। বিপরীত দিক থেকে আসা কোনো গাড়ি বা মোটরসাইকেল চালক একে অপরকে দেখতে পান না, যা এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে।


একই স্থানে গত ৫ দিন আগেও একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছিলেন। একের পর এক এমন প্রাণঘাতী ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)