চুরি হওয়া দুই গরু আখখেতে বাঁধা অবস্থায় উদ্ধার

আপলোড তারিখঃ 2026-10-05 ইং
চুরি হওয়া দুই গরু আখখেতে বাঁধা অবস্থায় উদ্ধার ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা মিশনপাড়ায় রাতে চুরি হওয়া দানিয়েল মন্ডলের দুটি গরু সকালে একই ইউনিয়নের সুবুলপুর গ্রামের একটি আখখেত থেকে উদ্ধার করেছে স্থানীয় জনগণ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘাডাঙ্গা মিশনপাড়ার বাসিন্দা দানিয়েল মন্ডলের বাড়ি থেকে শনিবার রাতে দুটি গরু চুরি হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকালে সুবুলপুর গ্রামের একটি আখক্ষেতের ভেতর গরু দুটিকে বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।


গরুর ফিরে পাওয়ার পর দানিয়েল মন্ডলের স্ত্রী জানান, চোরেরা আমার গরুটাকে অনেক কষ্ট দিয়েছে। গরু দুটো ফিরে পেয়ে আমরা অনেক খুশি। তবে যারা আমাদের মতো গরিব মানুষের শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা প্রয়োজন। আমাদের বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ রয়েছে। সেই ফুটেজ দেখে চোরদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। পরে তারা গরু দুটি উদ্ধার করে মালিক দানিয়েল মন্ডলের কাছে পৌঁছে দেন। চুরি হওয়া গাভী ও বাছুর ফিরে পেয়ে দানিয়েল মন্ডল ও তার পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন।


স্থানীয়দের ধারণা, চোরেরা গরু দুটি চুরি করে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও সকাল হয়ে যাওয়ায় আখক্ষেতের ভেতর রেখে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও গরু চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)