আসমানখালীতে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-10-05 ইং
আসমানখালীতে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আসমানখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে মোচাইনগর গ্রামে রাজুর নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। 


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আসমানখালী পুলিশ ক্যাম্পের একটি দল রাজুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার থাকার ঘরে তল্লাশি চালিয়ে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই রাজুকে গ্রেপ্তার করা হয়।


অভিযানে আসমানখালী পুলিশ ক্যাম্পের এসআই মো. আব্দুর সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। এসময় ক্যাম্পের কনস্টেবল মো. আসাদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। গ্রেপ্তার রাজু মোচাইনগর গ্রামের কামাল আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে, মাদক নির্মূলে আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)