ছবির ক্যাপশন:
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেন আর নেই। ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাগান্না ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের দাফন ও নামাজের জানাজার সময়সূচি পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে জানানো হবে।
