জীবননগরে ৭৫ বোতল সিরাপসহ যুবক আটক

পৃথক অভিযানে ২৯ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ২৯ পিস ওষুধ উদ্ধার

আপলোড তারিখঃ 2026-10-03 ইং
জীবননগরে ৭৫ বোতল সিরাপসহ যুবক আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগরে ৭৫ বোতল ভারতীয় (ডরহপৎবী) সিরাপসহ ফিরোজ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গতকাল শুক্রবার ভোরে জীবননগর পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। আটক ফিরোজ হোসেন জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামের বরকতুল্লাহর ছেলে।


৫৮ বিজিবি জানায়, হাবিলদার মো. হাসমত আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে ফিরোজ হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করে জব্দ করা মাদক, মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ তাকে পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


এদিকে, একই দিনে ৫৮ বিজিবির পৃথক অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ২৯ বোতল ভারতীয় মদ, ১ হাজার ২৯ পিস ওষুধ এবং ২০ বোতল ভারতীয় Win Cerex  কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।


বিজিবি জানায়, নিমতলা বিওপির হালদারপাড়া মাঠ থেকে ২৯ বোতল ভারতীয় মদ, মাটিলা বিওপির শশ্মানঘাট এলাকা থেকে ১ হাজার ২৯ পিস ওষুধ এবং উথলী বিওপির মনোহরপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে ২০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। এসব অভিযানে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)