চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পুলিশের মাদক বিরোধী অভিযান

সামারি ট্রায়ালে তিন মাদকসেবীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-10-03 ইং
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পুলিশের মাদক বিরোধী অভিযান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মাদক বিরোধী পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তাদের কাছ থেকে মোট ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে তিনজনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।


এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার এসআই মো. শরিয়তুল্লাহর নেতৃত্বে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের একটি দল সদর থানার ভুলটিয়া গ্রামের বদওসঞ্জ-দর্শনা সড়কে অভিযান চালায়। এ সময় মো. ওমর আলীর পুকুরের সামনে পাকা রাস্তা থেকে ৩ পিস ইয়াবাসহ কাজল আহম্মেদ (১৯) ও আল জাব্বির (২০)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাজল আহম্মেদ চুয়াডাঙ্গার হাসনহাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং আল জাব্বির একই গ্রামের মৃত মিজানের ছেলে।


পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০(ক)/৩৬(৫) ধারায় সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত কাজল আহম্মেদকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আল জাব্বিরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।


অন্যদিকে, একই দিন এসআই জুম্মান খানের নেতৃত্বে সদর থানা পুলিশের অপর একটি দল গাইদঘাট দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তানভীর রানা ওরফে সানে’র চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৬ পিস ইয়াবাসহ মো. হানিফ আলী (৪০)কে গ্রেপ্তার করা হয়। হানিফ আলী গাইদঘাট রেলপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশ।


পরে হানিফ আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(৫) ধারায় সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)