চুয়াডাঙ্গায় বিস্ফোরক আইনের মামলায় আলামিন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-10-03 ইং
চুয়াডাঙ্গায় বিস্ফোরক আইনের মামলায় আলামিন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত বিস্ফোরক আইনের মামলায় আলামিন ইসলাম (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।


গত বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে সদর উপজেলার মানিকদিহি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলামিন ইসলাম মানিকদিহি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এফআইআর নম্বর ২০, জিআর নম্বর ১৭৭, তারিখ ২০ আগস্ট ২০২৪-এর একটি মামলার তদন্তে আলামিন ইসলামের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় করা হয়েছে।


চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হিমেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)