চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সবুজ গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-10-03 ইং
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সবুজ গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে তরিকুল ইসলাম সবুজ (৪২) নামে কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার সাতগাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরিকুল ইসলাম সবুজ সাতগাড়ী নতুনপাড়া গ্রামের মৃত মজনুল হক পচার ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এফআইআর নম্বর ১, জিআর নম্বর ২০৩, ৩ অক্টোবর ২০২৪ সালের একটি মামলায় তিনি তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় অভিযোগ রয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই অনুজ কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)