জীবননগর মাধবপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-10-03 ইং
জীবননগর মাধবপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার মাধবপুরে মাদক বিরোধী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মাধবপুর যুব সমাজের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দত্তনগরের মুসাফির এফসি টিম ও নিশ্চিন্তপুর ফুটবল একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নিশ্চিন্তপুর ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় মুসাফির এফসি টিম।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব মো. আব্দুল মান্নান মণ্ডল, প্রবীণ খেলোয়াড় মো. আব্দুর রহমান (চুনো), আবুল কালাম আজাদ বিশ্বাস, শরীফ মণ্ডল, মোখলেছুর রহমান তোতা, আকিদুল ইসলাম মল্লিক, কামাল হোসেন, মহিদুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মো. আমিনুর রহমান।


খেলায় রেফারির দায়িত্ব পালন করেন প্রধান রেফারি হাবিবুর রহমান, সহকারী রেফারি শরিফ হোসেন ও মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন নাসরুল ইসলাম, আতিয়ার রহমান, রিগান, ইশতিয়াক আহমেদ সবুজ, ইমরান হোসেন ও নাসিম। টুর্নামেন্টের দ্বিতীয় খেলা আজ শনিবার (৩ অক্টোবর) বেলা ৩টায় একই মাঠে অনুষ্ঠিত হবে। এতে মান্দারতলা ফুটবল একাদশের মুখোমুখি হবে দেহাটি ক্রীড়া সংস্থা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)