কার্পাসডাঙ্গায় কুরআন একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

১৮ শিক্ষার্থীর কুরআন শিক্ষার প্রথম সবক প্রদান

আপলোড তারিখঃ 2026-10-03 ইং
কার্পাসডাঙ্গায় কুরআন একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নাফহাতুল কুরআন একাডেমিতে শিক্ষার্থীদের কৃতী সম্মাননা ও নতুন সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, হাদিস পাঠ, কালিমা, মাসআলা-মাসায়েল ও মাসনুন দুআ উপস্থাপন করে। এছাড়া বাংলা, ইংরেজি ও আরবি হাতের লেখা প্রদর্শন, কবিতা আবৃত্তি, ইসলামিক গজলসহ বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনায় অংশ নেয় শিক্ষার্থীরা।


অনুষ্ঠানের এক পর্যায়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি দ্বীনি শিক্ষায় উৎসাহ দিতে তাদের উপহার হিসেবে পবিত্র কুরআনুল কারীম দেওয়া হয়। এদিন একাডেমির ১৮ জন শিক্ষার্থীর কুরআন শিক্ষার শুভসূচনা উপলক্ষে ‘প্রথম সবক প্রদান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত উলামায়ে কেরামের হাত থেকে প্রথম সবক নিয়ে শিক্ষার্থীরা কুরআন শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।


অনুষ্ঠানে উলামায়ে কেরাম শিক্ষার্থীদের জীবন গঠনে কুরআন ও হাদিসের গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে প্রধান অতিথির দুআ ও মুনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দ্বীনি জীবনে সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)