তিতুদহে পথশিশু দিবসে শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজন

ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2026-10-03 ইং
তিতুদহে পথশিশু দিবসে শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজন ছবির ক্যাপশন:

বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার তিতুদহে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার জন্য’। গতকাল শুক্রবার বাদ জুমা তিতুদহ ইউনিয়নের ৬২ নম্বর আড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে দুই শতাধিক এতিম, অসহায় ও দুস্থ মাদ্রাসাশিক্ষার্থীকে নিয়ে দিনব্যাপী এ আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পথসভা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন। খেলাধুলা ও বিভিন্ন আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


‘মানবতার জন্য’ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়নের সমাজসেবক রাফিজ উদ্দিন, গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয় ও ৬২ নম্বর আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হামিদুল ইসলাম, সমাজসেবক খায়রুল ইসলাম, ইসাহাক আলী, বাবু, আবদুর রাজ্জাক, ৬২ নম্বর আড়িয়া দাখিল মাদ্রাসার সভাপতি তৌহিদ ও মাহাবুব হাসান।
এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ, অর্থ সম্পাদক মামুনুর রশীদ, সুলতান, মুনজুরুল, রনি, ঝন্টু ও মশিউরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)