চুয়াডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার

সামারি ট্রায়ালে প্রত্যোকের ২ মাসের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-10-02 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পরে ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় সামারি ট্রায়ালে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার মহিলা মাদ্রাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন- সিঅ্যান্ডবি পাড়ার ছাদ্দার মল্লিকের ছেলে ইকরামুল হাসান টিটু (৪২), মৃত হাশেম আলীর ছেলে স্বপন আলী কালু (২৬) এবং আলাউদ্দিন টিক্কার ছেলে সজিব হোসেন (২৭)।


পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাখায়েতুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ওই তিনজনকে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায়। পরে তাদের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সামারি ট্রায়াল প্রসিকিউশনের জন্য তাদের আদালতে পাঠানো হয়। আদালত প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার এসআই সাখায়েতুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)