গাছের সাথে ট্রাকের ধাক্কা : চালক-হেলপার আশঙ্কাজনক অবস্থায় রেফার্ড

আপলোড তারিখঃ 2017-11-28 ইং
গাছের সাথে ট্রাকের ধাক্কা : চালক-হেলপার আশঙ্কাজনক অবস্থায় রেফার্ড ছবির ক্যাপশন:
চালকের আসনে হেলপার : ঢাকা থেকে সিপির উদ্দেশ্যে ছেড়ে এসে সরোজগঞ্জ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। ঢাকা টেকেরহাট থেকে খালি ট্রাক নিয়ে চুয়াডাঙ্গায় অবস্থিত চায়না সিপি কোম্পানীতে ভূট্টা নিতে আসার পথিমধ্যে সরোজগঞ্জ বাজারে গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে সড়কের সরোজগঞ্জ বাজারের মিতালী সিনেমা হলের সামনে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটির কেবিনের সামনে অংশ দুমড়ে আটকা পড়েন চালকের আসনে থাকা হেলপার। পরে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত উপস্থিত হয়ে আধুনিক স্পেডার মেশিন দিয়ে ট্রাকের অংশবিশেষ সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় চালকের আসনে থাকা হেলপার নূর ইসলাম ও ট্রাকটির চালক আনোয়ারকে বের করে। পরে তাদের দু’জনকে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত ট্রাক চালক আনোয়ার (৩২) বরিশাল ভোলার ব্যাংকেরহাট এলাকার ফজলুর রহমানের ছেলে; ও হেলপার একই এলাকার রফিকুল ইসলামের ছেলে নূর ইসলাম। `` চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খালিদ হোসেন জানান, রাত দেড়টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌছায়। এসময় হেলপার নূর ইসলাম ট্রাকের ইঞ্জিন বক্স ও গাছের মাঝখানে আটকা পড়ে। তাকে তাৎক্ষণিক উদ্ধার করার চেষ্টার একপর্যায় আধুনিক স্পেডার মেশিন দিয়ে হেলপারকে উদ্ধার করা হয়। পরে ট্রাক ড্রাইভার আনোয়ার ও হেলপার নূর ইসলামকে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ঢাকা টেকেরহাট থেকে চুয়াডাঙ্গা গামী ঢাকা-ট-১৮-২৬৮৫ নাম্বরধারী খালি ট্রাকটি সরোজগঞ্জ বাজারের মিতালী সিনেমা হলের সামনে রাস্তার পাশে অবস্থিত একটি কড়–ই গাছে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা খায়। চুয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া রাতেই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই সুমন সঙ্গীয় ফোর্সসহ সদর হাসপাতালে পৌছে গুরুতর আহত দু’জনের সার্বিক খোঁজখবর নেন। `` চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হেলপারকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)