চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ইন্তেকাল

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, বিভিন্ন মহলে শোক

আপলোড তারিখঃ 2026-10-02 ইং
চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ইন্তেকাল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির সাবেক প্রশিক্ষক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ (৭৪) আর নেই। গত বুধবার দিবাগত দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার থানা কাউন্সিল পাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


মরহুম সিরাজুল ইসলাম সিরাজের প্রতি রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে গতকাল বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গার্ড অব অনার প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী এবং চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনারে অংশ নেয়। এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করেন সবাই।


এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দীনসহ বিভিন্ন ইউনিটের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ^াস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মোমিন টিপু, সাধারণ সম্পাদক হিরন উর রশীদ শান্ত, সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী ও দেলোয়ার হোসেন বাপ্পি।


এছাড়া উদীচীর সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক আদিল হোসেন, সংলাপ গোষ্ঠীর সাধারণ সম্পাদক আহসান খান, আব্দুস সালাম তারা, আলমডাঙ্গা কলা কেন্দ্রের ইকবাল হোসেন ও টুল্লুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক তুহিন সুলতানা ও নুসরাত জাহান করবীও এ সময় উপস্থিত ছিলেন।


গার্ড অব অনার শেষে বাদ আসর চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া পুরাতন জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয়রা অংশ নেন। পরে বাগানপাড়া পুরাতন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়।


বীর মুক্তিযোদ্ধা ওস্তাদ সিরাজুল ইসলাম সিরাজ দীর্ঘদিন চুয়াডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। জেলা শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগীত ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে চুয়াডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গন ও মুক্তিযোদ্ধা মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)